চিত্র A ও B তড়িৎ বর্তনীর মধ্যে কোনটি বাড়িতে ব্যবহার বেশি সুবিধাজনক এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A চিত্রে একটি সিরিজ বর্তনী এবং B চিত্রে একটি সমান্তরাল বর্তনী দেখানো হয়েছে। বর্তনী দুটির মধ্যে B চিত্রের বর্তনী অর্থাৎ সমান্তরাল বর্তনী বাড়িতে ব্যবহার করা অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো— আমরা জানি, সিরিজ সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যদিয়ে প্রবাহিত হয়। একটি বাল্ব বিদ্যুৎপ্রবাহে যতটুকু বাধা দেয়, দুটি বাল্ব তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলে দুটি বাল্ব তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলে। A চিত্রে সিরিজ বর্তনীর দুটি বাল্ব এর একটি বাল্ব ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্যদিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর বাল্বটি জ্বলে না। আবার সুইচ অন করলে একই সাথে দুটি বাল্ব জ্বলে ওঠে। সুইচ অফ করলে একই সাথে দুটি বাল্ব নিভে যাবে। বাল্ব দুটিকে পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায় না। অপরদিকে, B চিত্রের সমান্তরাল বর্তনীর বাল্বগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্যদিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি বাল্ব ফিউজ হলেও অন্য বাল্বটি জ্বলে। প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো ও নেভানো যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি বাল্বই বিদ্যুৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালকশক্তি পায়। ফলে বর্তনীর দুটি বাল্বই সমান উজ্জ্বলভাবে জ্বলে। উপরের আলোচনা হতে স্পষ্ট যে, A ও B তড়িৎ বর্তনীর মধ্যে B তড়িৎ বর্তনী বাড়িতে ব্যবহার করা অধিক সুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
চিত্র A ও B তড়িৎ বর্তনীর মধ্যে কোনটি বাড়িতে ব্যবহার বেশি সুবিধাজনক …
উদ্দীপক

Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
