চিত্র-১ গৃহে বিদ্যুতায়নে উপযোগী কিনা? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ হলো সিরিজ বা শ্রেণি বর্তনী যা গৃহে বিদ্যুতায়নে উপযোগী নয়। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- ১. সিরিজ বর্তনীর ক্ষেত্রে প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য সমান হয় না। ফলে তারা সমান উজ্জ্বলভাবে জ্বলতে বা চলতে পারে না। ২. বিদ্যুৎ প্রবাহ চলার একটি মাত্র পথ থাকায় একটি উপকরণ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। ৩. সুইচ অন করলে সকল উপকরণ একই সাথে জ্বলে আবার সুইচ অফ করলে সকল উপকরণ একই সাথে বন্ধ হয়। কোনো উপকরণকেই পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায় না। উপরে বর্ণিত অসুবিধার কারণেই সিরিজ বর্তনী গৃহে বিদ্যুতায়নে উপযোগী নয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
চিত্র-১ গৃহে বিদ্যুতায়নে উপযোগী কিনা? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। এর ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এ অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। ব্যাটারিকে চার্জ করার মাধ্যমে ব্যাটারি পুনরায় ব্যবহারের উপযোগী হয়।উত্তর
