বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয় কেন?
উত্তর: ফিউজ একটি রোধক যার গলনাঙ্ক কম। বাসাবাড়িতে বৈদ্যুতিক বর্তনীতে এটি ব্যবহার করা হয়। আমরা জানি, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের দরুন ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়। বর্তনীতে ফিউজ না থাকলে প্রয়োজনের বেশি বিদ্যুৎ প্রবাহমাত্রায় এটি ঘটে থাকে। ফিউজ থাকলে প্রয়োজনের বেশি বিদ্যুৎ প্রবাহমাত্রা থাকলে ফিউজটি কেটে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে সম্ভাব্য ক্ষতি থেকে যন্ত্রপাতি রক্ষা পায়। এ বিষয়টি নিশ্চিত করার জন্যই বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করা হয় কেন?
উত্তর
