নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: মোতালেব সরকার তার বাড়ির একটা দামি শোপিস ভেঙে ফেলায় পরিচারিকা সুরমার মাসিক বেতন পুরোটা কেটে রেখেছে। সুরমা অনেক কান্নাকাটি এবং অনুনয় করেছে যেন বেতনের পুরোটা কেটে রাখা না হয়। কিন্তু মোতালেব সরকার তার সিদ্ধান্তে অটল। Q. উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মানসিকতার সাদৃশ্য আছে? i. উদারতা স্বার্থপরতা ii. সংকীর্ণতা-নীচতা iii. ছাড় না দেওয়ার মানসিকতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে মোতালেব সরকার ক্ষমতাবান অবস্থান থেকে অসহায় পরিচারিকার প্রতি কঠোর ও অমানবিক আচরণ করেছে। এটি 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সংকীর্ণ, সন্দেহপ্রবণ ও ছাড় না দেওয়ার মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · MCQ