"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।"-উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে।
উত্তর: কন্যা সম্প্রদানে অসম্মতি জ্ঞাপন প্রসঙ্গে শম্ভুনাথ সেন প্রশ্নোক্ত কথাটি বলেছেন। অনুপমের মামার একমাত্র লক্ষ্য ছিল, তিনি কোনোমতেই কারও কাছে ঠকবেন না। তাই যৌতুকলোভী মামা বিয়ের আসরেই কনের গা থেকে গহনা খুলে নিয়ে স্যাকরাকে দিয়ে যাচাই করান এবং বর অনুপমও বিষয়টিতে নিশ্চুপ ছিল এমন সংকীর্ণচেতা পরিবারে শম্ভুনাথ বাবু কন্যা-সম্প্রদান করতে চাননি বলেই বরপক্ষকে বিদায় জানাতে চান। মামা তাঁর এই অভিপ্রায়কে ঠাট্টা হিসেবে আখ্যায়িত করলে তিনি উত্তরে বলে দেন "ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"। তাঁকে আরও বলে দেন, যে পরিবার মেয়ের গয়না চুরি করতে পারে বলে ধারণা করে সেই পরিবারে তিনি মেয়ের বিয়ের দেবেন না।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।"-উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে।
উত্তর