ডাক্তার অপূর্ব এবং 'অপরিচিতা' গল্পের অনুপম যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: ডাক্তার অপূর্ব ও 'অপরিচিতা' গল্পের অনুপম প্রার্থিত নারীকে হারানোর দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'অপরিচিতা' গল্পের অনুপম বিশ শতকের একজন শিক্ষিত যুবক যে পরিবারতন্ত্রের কাছে পুতুলমাত্র। বিয়ে অনুষ্ঠানের সভায় তার লোভী মামা যৌতুকের গহনা মাপতে গেলে কনের পিতা অপমানিত বোধ করে এবং তাদের কাছে কন্যা বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বিদায় করে দেন। বিয়ে ভেঙে যাওয়ার দীর্ঘদিন পর অনুপম মাকে নিয়ে তীর্থে যাওয়ার পথে ট্রেনে কল্যাণীর সঙ্গে তার দেখা হয়। উদ্দীপকের ডাক্তার অপূর্বও বাসস্টপেজে দাঁড়িয়ে একজন স্কুল শিক্ষিকাকে স্কুলবাসে শিক্ষার্থীদের ছড়াগান শেখাতে দেখেন। এই শিক্ষিকার সঙ্গেই তার বিয়ে হওয়ার কথা ছিল। 'অপরিচিতা' গল্পেও বিয়ে ভেঙে যাওয়ার পর মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময় কল্যাণীর সঙ্গে অনুপমের দেখা হয়। কল্যাণী কয়েকটি ছেলে-মেয়েকে ছড়া গান শিখাচ্ছিল। উদ্দীপকের ডাক্তার' অপূর্ব ও 'অপরিচিতা' গল্পের অনুপম বিয়ে ভেঙে যাওয়ার পর প্রার্থিত নারীর সঙ্গে দেখা হওয়ার দিক থেকে যোগসূত্র স্থাপন করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
ডাক্তার অপূর্ব এবং 'অপরিচিতা' গল্পের অনুপম যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর