"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা করো।
উত্তর: "ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই" বলতে বোঝানো হয়েছে যে, অনুপমের কোনো বদভ্যাস ছিল না। 'অপরিচিতা' গল্পের নায়ক অনুপম নিতান্তই ভদ্র স্বভাবের। তার কোনো বদভ্যাস ছিল না। এমনকি সে তামাক সেবন থেকেও বিরত থাকত। তার অভিভাবক মা ও মামার কথার বিরুদ্ধে কখনো কোনো মনোভাব পোষণ করত না। ভালো মানুষ হওয়ার জন্য এর থেকে বেশি কিছুর প্রয়োজন ছিল না। তাই সে নিতান্তই ভালো মানুষ। অনুপম চরিত্রের স্বভাবগত সদ্গুণ প্রকাশের জন্য লেখক আলোচ্য কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা করো।
উত্তর