উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কোন দিকটির সাদৃশ্য আছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণীর প্রগাঢ় ব্যক্তিত্ববোধের দিকটির সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পে লেখক কল্যাণীর বলিষ্ঠ ব্যক্তিত্ববোধের দিকটি প্রকাশ করেছেন। সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুকপ্রথার বিরুদ্ধে তার অবস্থান সুদৃঢ়। পাশাপাশি সে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির ব্রত গ্রহণ করে নারীশিক্ষায় আত্মনিয়োগ করেছে। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর সাম্যবাদী মনোভাব থেকে নারীপুরুষের সম-অধিকারকে বাস্তবে রূপায়ণে প্রত্যাশী। নর-নারীর ভেদাভেদ করে সমাজে যে অসম ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে কবি সেই অমানবিক নিয়মকে ভেঙে ফেলতে চান। তিনি আশঙ্কা করেছেন যদি এই অব্যবস্থাপনা ভাঙা না হয়, তবে একদিন পুরুষের রচিত এই নিয়মেই পুরুষ পিষ্ট হবে। 'অপরিচিতা' গল্পেও লেখক যৌতুকপ্রথার বলি হতে দেখেছেন পুরুষকে। অনুপমের মামা বিয়ের সময় কনের গহনা সেকরা দিয়ে পরখ করে দেখতে চাইলে অনুপম এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে। এ পরিস্থিতিতে শম্ভুনাথ বাবু নিজেকে অপমানিত বোধ করেন। তিনি তাদের হাতে কন্যা দিতে অস্বীকৃতি জানান। কল্যাণী পিতার এই সাহসী সিদ্ধান্তকে অকাতরে মেনে নেয় এবং বিয়ে না করার পণ করে। বিষয়টি উদ্দীপকের কবির আশঙ্কার সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর প্রগাঢ় ব্যক্তিত্ববোধের দিকটিকে যূথবদ্ধ করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কোন দিকটির সাদৃশ্য আছে? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর