উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে- মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। গল্পটিও যৌতুকের বিরুদ্ধে পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণের দৃশ্য তুলে ধরা হয়েছে। উদ্দীপকের কথক তার মনের মানুষকে পাবে না জেনেও তাকে দূর থেকে ভালোবাসার সিদ্ধান্ত নেয়, যা 'অপরিচিতা' গল্পের অনুপমের মনের ভাবের সাথে সম্পর্কিত। তাছাড়া 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা বিয়েতে যৌতুক দাবি করলে কল্যাণীর বাবা তার বিয়ে ভেঙে দেওয়ার কথা বর্ণনা করেন। কল্যাণীও তাতে সহমত হয় এবং নারীশিক্ষার কাজে নিজেকে নিয়োগ করে। কিছুদিন পর অনুপম তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে বলিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় দেয়। উদ্দীপকের কথকের মনোভাব ও 'অপরিচিতা' গল্পের অনুপমের মনের ভাব এক হলেও গল্পে বর্ণিত যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ, কল্যাণীর বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ ইত্যাদি দিক অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের আংশিক ভাব প্রতিফলিত হয়েছে- বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর