উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ বলে তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের যৌতুকের প্রতি অনুপমের মামার লোভের বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। 'অপরিচিতা' গল্পে প্রকাশ পেয়েছে যৌতুকপ্রথার কবলে পড়ে সৎপাত্র অনুপমের জীবনে নেমে আসা বিড়ম্বনার স্বরূপ। অনুপমের মামার যৌতুকের প্রতি তীব্র লোভ ও জেদি মানসিকতা তার এই বিড়ম্বনার কারণ। উদ্দীপকের বরের বাপও অনুপমের মামার মতো পণের টাকার প্রতি আসক্ত। তাই কনের বাপ অপেক্ষা করতে চাইলেও তিনি অপেক্ষা করতে নারাজ। 'অপরিচিতা' গল্পের অনুপমের মামাও যৌতুকের প্রতি নিকৃষ্ট অনুরাগ দেখিয়েছেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিবেশন মধ্যম রকমের দেখে তিনি কনের গা থেকে সমস্ত গহনা খুলে পরখ করে দেখেন। তার জেদ ও হীন মানসিকতার বলি হতে হয় অনুপমকে। বিষয়টি উদ্দীপকের বরের বাপের মানসিকতার সাথে অনুপমের মামার মানসিকতা সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ বলে তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর