"উদ্দীপকের কথক এবং 'অপরিচিতা' গল্পের অনুপম ব্যক্তিত্বসম্পন্ন এবং প্রতিবাদী যুবক হলে দুজনকেই পরবর্তীতে আক্ষেপ কালক্ষেপণ করতে হতো না।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কথক ও 'অপরিচিতা' গল্পের অনুপম ব্যক্তিত্ববোধে জাগ্রত হতে পারেনি বলে আক্ষেপ করেছে। তাই, “উদ্দীপকের কথক ও 'অপরিচিতা' গল্পের অনুপম ব্যক্তিত্ববোধসম্পন্ন এবং প্রতিবাদী যুবক হলে দুজনকেই পরবর্তীতে আক্ষেপ কালক্ষেপণ করতে হতো না"-মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্থলনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। বস্তুত অনুপমের মানসিক দৃঢ়তা ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণের অভাব তার দুর্ভোগের কারণ। উদ্দীপকের কথক অযোধ্যার লোকদের অন্যায় দাবি সীতাকে বিসর্জনের বিষয়টিকে সমর্থন করেছেন। এটি অন্যায় জেনেও এটির পক্ষে গান গেয়েছেন। ফলে এর পরিণতি হিসেবে তাকে বুকের রক্ত দিয়ে দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনি লিখতে হয়েছে। 'অপরিচিতা' গল্পের অনুপমও একমাত্র সন্তান হওয়ায় ব্যক্তিত্ব অর্জন করতে পারেনি। মামার সিদ্ধান্তকেই সব সময় মাথা পেতে মেনে নিয়েছে, যা তার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে কাল হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকের কথক যদি অযোধ্যার লোকদের অন্যায় দাবির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে দাঁড়াতেন, ব্যক্তিত্ববোধে জাগ্রত হতে পারতেন, তাহলে তাকে আর শেষ পর্যন্ত সীতা বিসর্জনের করুণ পরিণতি লিখতে হতো না। 'অপরিচিতা' গল্পের অনুপমও যদি নিজের ওপর নির্ভর করতে শিখত, সিদ্ধান্ত গ্রহণে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ব্যক্তিত্ববোধে জাগ্রত হতো, তাহলে তাকে বিবাহসভা থেকে অপমানিত হতে হতো না। অনুপমের পরিণতির পেছনেও তার ব্যক্তিত্বহীন মানসিকতাই দায়ী। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের কথক এবং 'অপরিচিতা' গল্পের অনুপম ব্যক্তিত্বসম্পন্ন এবং প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর