উদ্দীপকের কথকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য নিরূপণ করো।
উত্তর: ভুল স্বীকার এবং আত্মগ্লানির দিক থেকে উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পের অন্যতম চরিত্র অনুপম। গল্পটির পুরোভাগজুড়ে অনুপমকে আমরা পরনির্ভরশীল ও দুর্বল ব্যক্তিত্বসম্পন্ন যুবক হিসেবেই প্রত্যক্ষ করি। আর তাই মামার হীন মানসিকতা ও অসম্মানজনক আচরণের কারণে তার বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলেও এ বিষয়ে সে কোনো বলিষ্ঠ ভূমিকা নিতে পারেনি। উদ্দীপকের কথক বলছেন যে, অযোধ্যার লোকেরা যেদিন সীতাকে বিসর্জন দেওয়ার দাবি করেছিল সেদিন তাদের মধ্যে তিনিও ছিলেন। সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যারা গান করে আসছে তাদের মধ্যে তিনিও একজন। আবার তিনি লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করে মাসিকপত্রে প্রবন্ধও লিখেছেন। অন্যদিকে 'অপরিচিতা' গল্পের অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ। সে তার মা ও মামার সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। নিজের বিয়েতে তার মামার অন্যায়ভাবে সেকরা দিয়ে গহনা পরীক্ষার বিষয়টি জেনেও সে প্রতিবাদ করেনি। এভাবে উদ্দীপকের কথকের সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের কথকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের সাদৃশ্য নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর