"উদ্দীপকের ঘটনাটি পঠিত গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে।” মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জাহেদ ও 'অপরিচিতা' গল্পের অনুপমের স্বপ্নভঙ্গের কারণ যৌতুক হওয়ায়, "উদ্দীপকের ঘটনাটি পঠিত গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দিকটি তুলে ধরতে সমর্থ হয়েছে”-মন্তব্যটি যথার্থ। 'অপরিচিতা' গল্পের অনুপমের স্বপ্নভঙ্গের কারণ তার মামার কনেপক্ষের কাছে যৌতুকের দাবি। এটি একটি সামাজিক কুপ্রথা। অনুপমের মামা কনের পিতা শম্ভুনাথ সেনের কাছে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করেছিলেন। উদ্দীপকের জাহেদের চাচা কনের পিতার কাছে যৌতুক দাবি করে। এ বিষয়ে জাহেদ ছিল নির্বিকারচিত্ত। বিবাহ উদ্যোগে তার চাচা যৌতুক নিয়ে বাড়াবাড়ি করলে কনের বাবা বিয়ে ভেঙে দেন। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামাও বিবাহের আগে কনের পিতা শম্ভুনাথ সেনের কাছে নগদ টাকা ও স্বর্ণলংকার দাবি করে। বিবাহ সভায় এ নিয়ে বাড়াবাড়ি করায় কনের বাবা তাদের অপমান করে তাড়িয়ে দেন। উদ্দীপকের জাহেদের মতো 'অপরিচিতা' গল্পের অনুপমের স্বপ্নভঙ্গের কারণও যৌতুক নিয়ে বাড়াবাড়ি। এ গল্পের অনুপমের মামার টাকার প্রতি অপরিমেয় লোভ। বিবাহের কথা বলার আগেই তিনি যৌতুক কত হবে, গহনা কত দরের সোনা হবে সব পাকাপোক্ত করে নেন। বিয়ে বাড়িতে স্বর্ণের মাপ করতে তিনি বাড়ির স্যাকরাকে নিয়ে যান। কনের গা থেকে গহনা খুলে পরখ করায় কনের বাবা তাদের অপমান করে বিবাহ সভা থেকে বিদায় করে দেন। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
"উদ্দীপকের ঘটনাটি পঠিত গল্পে বর্ণিত তৎকালীন সামাজিক সমস্যার দিকটি ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর