“প্রমাণ হইয়া গেছে, আমি কেহই নই”- ব্যাখ্যা করো।
উত্তর: 'প্রমাণ হইয়া গেছে, আমি কেহ নই'- উক্তিটি দ্বারা অনুপম নিজের স্বভাবসুলভ ব্যক্তিত্বহীনতা প্রকাশ করেছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের বিয়ের জন্য পাত্রী হিসেবে কল্যাণীকে ঠিক করা হয়। অনুপম এমন এক যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করলেও ব্যক্তিত্বরহিত রয়ে গেছে। বিয়ে উপলক্ষে মামা মেয়ের গা থেকে যৌতুকের গহনা খুলে পরখ করতে গেলেও অনুপম তাকে কোনো প্রকার বাধা দেয়নি। এতে কন্যার পিতা শম্ভুনাথ সেনের সাথে অনুপমের মামার অপ্রীতিকর আচরণের দরুণ বিবাহ ভেঙে যায়। এ বিষয়ে অনুপমের কোনো কথা বলার প্রয়োজনীয়তা শম্ভুনাথ বোধ করেননি। কেননা প্রমাণ হয়ে গেছে বর অনুপম এক ব্যক্তিত্বহীন যুবক।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
“প্রমাণ হইয়া গেছে, আমি কেহই নই”- ব্যাখ্যা করো।
উত্তর