উদ্দীপকের 'জাহেদ' চরিত্রটি তোমার পঠিত গল্পের কোন চরিত্রের বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'জাহেদ' চরিত্রটি আমার পঠিত গল্পে অনুপম চরিত্রের বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে। 'অপরিচিতা' মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের এক বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। উদ্দীপকের জাহেদও একজন ব্যক্তিত্বহীন যুবক। শিক্ষিত হয়েও সে চাচার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে ব্যর্থ। ফলে বিবাহ সভায় কনের পিতার অপমান সহ্য করতে হয় তাকে। 'অপরিচিতা' গল্পের অনুপমও একজন ব্যক্তিত্বহীন যুবক। শিক্ষিত হয়েও সে মার্মার অন্যায় আবদারের বিপক্ষে অবস্থান নিতে পারেনি। ফলে কনের বাবা তাকে বিবাহ সভা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। ব্যক্তিত্বহীন মানসিকতার দিক থেকে উদ্দীপকের জাহেদ 'অপরিচিতা' গল্পের অনুপমের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
উদ্দীপকের 'জাহেদ' চরিত্রটি তোমার পঠিত গল্পের কোন চরিত্রের বৈশিষ্ট্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর