অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে কেন?
উত্তর: মামার সিদ্ধান্তে চলতে হয় বলে অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের বাবার মৃত্যুর পর থেকে মামাই পরিবারের হাল ধরেছেন। তাছাড়া অনুপম নিজেই মামার সিদ্ধান্ত মেনে চলতেই অভ্যস্ত ছিল। তাদের বাড়িতে মামার সিদ্ধান্তের বাইরে কোনোকিছুই হতো না। এমতাবস্থায় অনুপমের বিয়ের বিষয়েও মামার সিদ্ধান্তই শেষ কথা। অনুপম কিছুতেই তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারবে না। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মামার উপর নিজের এই অতি নির্ভরশীলতার বিষয়টিকে ইঙ্গিত করেই অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে কেন?
উত্তর