মন্দ নয় হে খাঁটি সোনা বটে।' ব্যাখ্যা করো ।
উত্তর: কল্যাণীর প্রশংসাস্বরূপ প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে। অনুপমের বিবাহের জন্য কন্যাকে আশীর্বাদ করতে তার পিসতুতো ভাই বিনুকে পাঠানো হয়েছিল। সে ফিরে এসে কন্যার প্রশংসা করে প্রশ্নোত্ত উক্তিটি করে। বিনু খুবই রুচিশীল মানুষ, সে অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করে। তার রুচির উপর অনুপম ষোলো আনা নির্ভর করতে পারে। সে যখন বলে খাঁটি সোনা, তখন অনুপমের বুঝতে বাকি থাকে না যে তার জন্য যে পাত্রী পছন্দ করা হয়েছে, সে অনন্য গুণসম্পন্ন নারী।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
মন্দ নয় হে খাঁটি সোনা বটে।' ব্যাখ্যা করো ।
উত্তর