শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক 'অপরিচিতা' গল্পের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ?— আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং তার মামার যৌতুকলোভী মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'অপরিচিতা' গল্পে দেখা যায়, গল্পের নায়ক অনুপম এমএ পাশ করা উচ্চশিক্ষিত এক যুবক। উচ্চশিক্ষিত হলেও সে কাজের প্রতি অনাগ্রহী ও অদায়িত্বশীল। সে কারণে পুরো গল্প জুড়ে তাকে যেকোনো সিদ্ধান্তের জন্য মামার উপর নির্ভরশীল হতে দেখা যায়, যা তার ব্যক্তিত্বহীনতার পরিচয় বহন করে। অপরদিকে, তার মামা একজন যৌতুকলোভী ব্যক্তি । অনুপমের বিয়ের সময় সে কন্যাপক্ষের থেকে অর্থ ও গহনা দাবি করে। উদ্দীপকে বিয়েকে এক ধরনের ব্যাবসা হিসেবে তুলে ধরা হয়েছে। যেখানে বর সার্টিফিকেট মূল্যে বিক্রিত হয় এবং শ্বশুর হয় ক্রেতা। অলস, শ্রমকাতর, কোমলমতি বাঙালি উচ্চশিক্ষিত হয়েও নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে চায় না বরং বিয়ে করে যৌতুক লাভের মাধ্যমে অর্থ উপার্জন সহজ মনে করে। বাঙালির এই যৌতুকলোভী মানসিকতার সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার যৌতুকলোভী মানসিকতার মিল রয়েছে। আবার, উচ্চশিক্ষিত হয়েও কর্মবিমুখ থাকার বিষয়টি অনুপমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের তৎকালীন সমাজব্যবস্থার অনুপমের ব্যক্তিত্বহীনতা ও তার মামার যৌতুকলোভী মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপক 'অপরিচিতা' গল্পের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ?— আলোচনা করো ।

উদ্দীপক

আমাদের অন্যতম ব্যাবসা পাশ বিক্রয়। এই পাশ বিক্রেতার নাম 'বর' এবং ক্রেতাকে শ্বশুর বলে । এক একটি পাশের মূল্য কত জানো? 'অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী।' এমএ পাশ অমূল্য রত্ন, ইহা যে সে ক্রেতার ক্রেয় নহে। নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য-এক রাজকুমারী এবং সমুদয় রাজত্ব। আমরা অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলাঙ্গ বাঙালি কি না তাই ভাবিয়া দেখিয়াছি। সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রালাভ করা অপেক্ষা শ্বশুরের যথা সর্বস্ব লুণ্ঠন করা সহজ ।

উত্তর

হরিশ কানপুরে কাজ করে।

উত্তর

কল্যাণীর প্রশংসাস্বরূপ প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে। অনুপমের বিবাহের জন্য কন্যাকে আশীর্বাদ করতে তার পিসতুতো ভাই বিনুকে পাঠানো হয়েছিল। সে ফিরে এসে কন্যার প্রশংসা করে প্রশ্নোত্ত উক্তিটি করে। বিনু খুবই রুচিশীল মানুষ, সে অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করে। তার রুচির উপর অনুপম ষোলো আনা নির্ভর করতে পারে। সে যখন বলে খাঁটি সোনা, তখন অনুপমের বুঝতে বাকি থাকে না যে তার জন্য যে পাত্রী পছন্দ করা হয়েছে, সে অনন্য গুণসম্পন্ন নারী।

উত্তর

উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং তার মামার যৌতুকলোভী মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'অপরিচিতা' গল্পে দেখা যায়, গল্পের নায়ক অনুপম এমএ পাশ করা উচ্চশিক্ষিত এক যুবক। উচ্চশিক্ষিত হলেও সে কাজের প্রতি অনাগ্রহী ও অদায়িত্বশীল। সে কারণে পুরো গল্প জুড়ে তাকে যেকোনো সিদ্ধান্তের জন্য মামার উপর নির্ভরশীল হতে দেখা যায়, যা তার ব্যক্তিত্বহীনতার পরিচয় বহন করে। অপরদিকে, তার মামা একজন যৌতুকলোভী ব্যক্তি । অনুপমের বিয়ের সময় সে কন্যাপক্ষের থেকে অর্থ ও গহনা দাবি করে। উদ্দীপকে বিয়েকে এক ধরনের ব্যাবসা হিসেবে তুলে ধরা হয়েছে। যেখানে বর সার্টিফিকেট মূল্যে বিক্রিত হয় এবং শ্বশুর হয় ক্রেতা। অলস, শ্রমকাতর, কোমলমতি বাঙালি উচ্চশিক্ষিত হয়েও নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে চায় না বরং বিয়ে করে যৌতুক লাভের মাধ্যমে অর্থ উপার্জন সহজ মনে করে। বাঙালির এই যৌতুকলোভী মানসিকতার সঙ্গে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার যৌতুকলোভী মানসিকতার মিল রয়েছে। আবার, উচ্চশিক্ষিত হয়েও কর্মবিমুখ থাকার বিষয়টি অনুপমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকটি 'অপরিচিতা' গল্পের তৎকালীন সমাজব্যবস্থার অনুপমের ব্যক্তিত্বহীনতা ও তার মামার যৌতুকলোভী মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের ব্যক্তিত্বহীন ও যৌতুকলোভী মানসিকতার উল্লেখ থাকলেও কল্যাণীর দৃঢ় ব্যক্তিত্ব, শম্ভুনাথ সেনের আত্মসম্মান, অনুপমের ভুলের স্বীকারোক্তি অনুপস্থিত থাকায় তা গল্পের আংশিক প্রতিফলন মাত্র । 'অপরিচিতা' গল্পে আঠারো শতকের যৌতুকলোভী মানসিকতার এক সমাজচিত্র ফুটে উঠেছে। সেখানে উচ্চশিক্ষিত যুবক অনুপম শ্রমবিমুখ ও ব্যক্তিত্বহীন। তার বিয়ের সময় মামা চরিত্রের ঘৃণ্য যৌতুকলোভী মানসিকতা লক্ষ করা যায়। এমনকি অনুপম ও কল্যাণীর বিয়ের আসরে সেকরা নিয়ে গহনা পরীক্ষার মাধ্যমে অনাকাক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। ফলে কন্যার পিতা শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দেন। পরবর্তীতে কল্যাণী দেশব্রতে নিজেকে নিয়োজিত করে এবং অনুপম নিজের ভুল বুঝতে পারে। উদ্দীপকে অলস, তরলমতি, শ্রমকাতর, কোমলমতি বাঙালি বিয়েকে অর্থ আদান-প্রদানের একটি ব্যাবসা হিসেবে মনে করে। যেখানে বর হলো বিক্রেতা এবং শ্বশুর হলো ক্রেতা। শ্বশুর বর কিনে নেওয়ার মাধ্যমে তার কন্যা ও অর্থ বরকে প্রদান করে। শ্রমবিমুখ বাঙালি এই অর্থ লাভের প্রক্রিয়াকে সহজ মনে করে, পরিশ্রম করে অর্থ লাভকে নয়, যা একই সঙ্গে তাদের ব্যক্তিত্বহীন ও যৌতুকলোভী মানসিকতাকে ইঙ্গিত করে। 'অপরিচিতা' গল্প ও উদ্দীপকে যৌতুকলোভী ও ব্যক্তিত্বহীন মানসিকতার চিত্র ফুটে উঠলেও 'অপরিচিতা' গল্পের বিষয়বস্তু আরও বিস্তৃত। সেখানে যৌতুককে কেন্দ্র করে বিয়ের আসরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়। ফলে আত্মসম্মান বোধসম্পন্ন কল্যাণীর বাবা এই বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভাঙলেও কল্যাণী দমে না গিয়ে দেশব্রতে নিজেকে নিয়োজিত করে। পরবর্তী সময়ে অনুপম নিজের ভুল বুঝতে পারে। এসব দিক উদ্দীপকে অনুপস্থিত থাকায় বলা যায়, উদ্দীপকটি 'অপরিচিতা' পড়ার প্রতিফলন মাত্র।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাঠ শেষ করতে করতেই আমার বোনের অনেক বয়স হয়ে যায়। তিন তিনবার তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবার পর কেমন যেন হতাশ হয়ে পড়ি। একদিন তাকে ডেকে বলি, 'সানজিদা, কাল বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে।' শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে, 'তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস তপন, প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ তা জীবনভর শেষ হবার নয়।'

Rajshahi · 2017

ক
কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?
খ
অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।
গ
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য- বৈসাদৃশ্যগুলো আলোচনা করো।
ঘ
উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটুকু প্রতিফলিত হয়েছে? যৌক্তিক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।

অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?

কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যই তাড়া।'

Chittagong · 2017

ক
কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
খ
অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?
গ
উদ্দীপকের কন্যার বাপের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।
ঘ
উদ্দীপকের ঘটনাচিত্র 'অপরিচিতা' গল্পের খন্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র- কথাটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?

অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?

কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রায় এক বছর হলো বাজিতপুর নিবাসী কেরামত আলীর ছোট মেয়ে বিজলীর সাথে মনোহরপুর গ্রামের হোসেন মিয়ার একমাত্র ছেলে হাশিমের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই হাশিমের পরিবার বিজলীর উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। বিজলীর অপরাধ- বিয়ের সময় তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী যৌতুকের সমস্ত টাকা পরিশোধ করতে পারেনি। তাই বিজলীকে নীরবে সহ্য করতে হচ্ছে এ নির্যাতন।

Comilla · 2017

ক
'কন্সট' শব্দের অর্থ কী?
খ
অনুপমের মামার মন কীভাবে নরম হলো?
গ
উদ্দীপকের বিজলীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণী চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ
যদি অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতিও কি উদ্দীপকের বিজলীর মতো হতো? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অনুপমের মামার মন কীভাবে নরম হলো?

অনুপমের মামার মন কীভাবে নরম হলো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কন্সট' শব্দের অর্থ কী?

'কন্সট' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটুকু প্রতিফলিত হয়েছে? যৌক্তিক বিশ্লেউদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য- বৈসাদৃশ্যগুলো আলোচনা করো।অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?উদ্দীপকের ঘটনাচিত্র 'অপরিচিতা' গল্পের খন্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র- কথাটির যউদ্দীপকের কন্যার বাপের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?যদি অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতিও কি উদ্দীপকের বিজলীর মতো হতো? তোমউদ্দীপকের বিজলীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণী চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে অনুপমের মামার মন কীভাবে নরম হলো?'কন্সট' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।