নিজের বোন ফারিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সামিয়ার যে উদ্বেগ উদ্দীপকে প্রকাশ পেয়েছে, তার যৌক্তিকতা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারী জাতির দুর্গতি নিয়ে যে গভীর দুশ্চিন্তা ও উদ্বেগ প্রকাশ পেয়েছে একই দুশ্চিন্তা ও উদ্বেগ উদ্দীপকে সামিয়ার চিন্তাধারায় প্রতিফলিত হয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা দেখিয়েছেন, নারীদের এই পশ্চাৎপদতার জন্য কেবল পুরুষ দায়ী নয়, বরং নারীর দীর্ঘদিনের মানসিক দাসত্ব তাদের অকর্মণ্য করে রেখেছে। নিজেদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতার অভাবে নারীরা যুগ যুগ ধরে পারিবারিক, অর্থনৈতিক ও শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উদ্দীপকে দেখা যায়, ফারিয়ার পশ্চাৎপদতা, শিক্ষার প্রতি অনাগ্রহ এবং পুরুষ জাতির প্রতি অন্ধ আনুগত্য সামিয়াকে দারুণভাবে ব্যথিত ও চিন্তিত করেছে। পুরুষশাসিত এই সমাজ কাঠামোতে নারীরা যেখানে অবজ্ঞার শিকার এবং ব্যক্তিত্বহীন হিসেবে বেঁচে থাকে, সেখানে ফারিয়ার এমন উদাসীনতা সামিয়ার মনে দুশ্চিন্তার আবির্ভাব ঘটাই স্বাভাবিক। নারী জাতির দুর্গতি দেখে এমন দুশ্চিন্তা 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে দেখা যায়, নারীরা পুরুষের আধিপত্যকে নিঃসঙ্কোচে মেনে নিয়ে এক অসম্মানজনক জীবন অতিবাহিত করছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েও তাদের মধ্যে কোনো সচেতনতাবোধ নেই। উদ্দীপকের ফারিয়াও নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে সচেতন নয়। তাই ফারিয়ার একটি মর্যাদাহীন অন্ধকার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে সামিয়া চিন্তিত হয়ে ওঠে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখিকার মতো।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
নিজের বোন ফারিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সামিয়ার যে উদ্বেগ উদ্দীপকে প্রকা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর