“নারীর উন্নতিকল্পে পুরুষে। পাশাপাশি নারীদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক”- উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: "নারীর উন্নতিকল্পে পুরুষের পাশাপাশি নারীদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক"- উক্তিটি যথার্থ, কারণ উভয়েই নির্দেশ করে নারীদের পরিবর্তন তাদের সচেতনতা ও মনোভাব পরিবর্তনের ওপরও নির্ভরশীল। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীদের আত্মনিন্দা ও আরামপ্রিয়তা ত্যাগ করে নিজেদের ক্ষমতায় বিশ্বাসী হতে বলেছেন। তিনি দেখিয়েছেন নারী নিজেই অনেক সময় পুরুষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তাদের অন্যায়কে ক্ষমা করে, যা নারীমুক্তর পথে বাধা। তাঁর মতে, নারীকে জ্ঞানচর্চা, কর্মব্রত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। নইলে কেবল পুরুষের ইচ্ছায় নারীর মুক্তি সম্ভব নয়। উদ্দীপকে কবি বলেছেন, নারীর ভীরুতা ও আত্মপ্রকাশহীনতাই তার মুক্তি অন্তরায়। কবির মতে, পুরুষ যদি নারীকে বন্দি রাখে তবে সেই কারাগারই পুরুষকেও ভোগাবে। প্রবন্ধেও লেখিকা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার ও নিজেকে তুচ্ছ মনে করতে নিষেধ করেছেন। শুধু পুরুষের মনোভাব পরিবর্তন নয়, নারীকেও নিজের দাসত্বের চিহ্ন প্রত্যাখ্যান করতে হবে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া সমাজের অগ্রগতি ও কল্যাণের উদ্দেশ্যে নারী জাগরণকে কামনা করেছেন। সেজন্য নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও মানসিক দাসত্ব থেকে বের হতে বলেছেন। উদ্দীপকের কবিও নারীকে আত্মবিশ্বাস ও সক্রিয়তার ওপর জোর দিয়ে আত্মপ্রকাশে উদ্যোগী হতে বলেছেন। পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙতে পুরুষের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি নারীকেও নিজের অধিকার ও শক্তিতে বিশ্বাসী হয়ে উঠতে হবে। বেগম রোকেয়া ও উদ্দীপকের কবি দুজনেই নারী ও পুরুষ উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকেই নারীর মুক্তি ও সমাজের পূর্ণাঙ্গ উন্নতির পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
“নারীর উন্নতিকল্পে পুরুষে। পাশাপাশি নারীদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর