"যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: 'যাই হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল' উক্তিটি মুসলমান সমাজে নারীশিক্ষার প্রতি প্রচলিত অবহেলা ও অপর্যাপ্ত শিক্ষাব্যবস্থার প্রতি এক তীব্র ব্যঙ্গ ও সমালোচনা। বেগম রোকেয়া তাঁর প্রবন্ধে উল্লেখ করেন মুসলমান সমাজে কন্যাশিক্ষা কেবল আনুষ্ঠানিকতা ও অর্ধশিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই শিক্ষা ছিল নিয়মহীন ও উদ্দেশ্যহীন। বিয়ের পর যখন এই অগোছালো পড়াশোনার সমাপ্তি ঘটত, তখন মেয়েরা তা থেকে মুক্তি পেয়ে স্বস্তিবোধ করত। বেগম রোকেয়া বুঝিয়েছেন শিক্ষাকে যদি বোঝা বা নিরর্থক কাজ হিসেবে চাপিয়ে দেওয়া হয়, তবে তা থেকে রক্ষা পাওয়াই যুক্তিসংগত হয়ে ওঠে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
"যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর