অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীমুক্তি, সম-অধিকার ও শৃঙ্খল ভাঙার দাবির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থানের কথা তুলে ধরেছেন। দীর্ঘকাল পুরুষের আধিপত্য স্বীকার করতে করতে নারীরা এক প্রকার পুরুষের দাসে পরিণত হয়েছে। বেগম রোকেয়া নারীদের নিজের মুক্তির ব্যবস্থা নিজেকেই করতে বলেছেন। বলেছেন, নারীর এই শৃঙ্খলামোচন না হলে সমাজ কখনো পূর্ণাঙ্গ ও উন্নত হতে পারবে না। উদ্দীপকটি নারীমুক্তি ও সম-অধিকারের এক কাব্যিক ঘোষণা। কবি নারীকে তার শারীরিক ও মানসিক শৃঙ্খল ভেঙে স্বাধীন হওয়ার আহ্বান জানিয়েছেন। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও বেগম রোকেয়া নারীদের মুক্তির কথা বলেছন। নারীর দুর্বলতা যে পুরুষ বা গোটা সমাজের অসম্পূর্ণতা তা বলেছেন। উভয় ক্ষেত্রেই নারীর শারীরিক ও মানসিক দাসত্বের বিরুদ্ধে বিদ্রোহ এবং সম-অধিকারের দাবি উচ্চারিত হয়েছে। উদ্দীপক কাব্যিক ও আবেগধর্মী ভাষায় এবং বেগম রোকেয়া যুক্তি ও সমাজ বিশ্লেষণের মাধ্যমে একই বক্তব্য উপস্থাপন করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর