"উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বাঙালি নারীসমাজের পারিবারিক বঞ্চনার চিত্র প্রতিফলিত হয়েছে।"- তোমার - মতামত দাও।
উত্তর: সমাজবাস্তবতার নিরিখে বলা যায়, "উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' 'প্রবন্ধে বাঙালি নারী সমাজের পারিবারিক বঞ্চনার চিত্র প্রতিফলিত 'হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক পুরুষশাসিত সমাজজীবনের সব ক্ষেত্রে নারী, বিশেষ করে বাঙালি মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, অধিকারহীনতাকে দেখিয়েছেন। এখানে পুরুষের স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে নারীর অবস্থান প্রকাশ পেয়েছে। উদ্দীপকে সমাজ ও পরিবারের বেড়াজালে নারীর বন্দি হয়ে থাকার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে অপরিণত বয়সে স্বামীর সংসারে এসে এক নারী কীভাবে পরিবারে দীর্ঘ বাইশ বছর বন্দিজীবন পার করেছে তা তুলে ধরা হয়েছে। উদ্দীপকের এ বিষয়টি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকের বর্ণনায় উঠে আসা অধিকারবঞ্চিত নারীর জীবনের সঙ্গে একসূত্রে গাঁথা। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক যুক্তিসহকারে দেখিয়েছেন যে, সমাজ নারীশক্তিকে পিছনে ফেলে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। কারণ পরিবার ও সমাজজীবনে নারী অর্ধেক শক্তি। কাজেই এই নারীকে দুর্বল ও অবনত করে রাখলে সমাজও দুর্বল ও অবনত হয়ে পড়ে। এ জন্য তিনি পুরুষসমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন। উদ্দীপকের নয় বছর বয়সে সংসারে আসা নারীর জীবন গৃহ-পরিবেশে বন্দি হয়ে পড়ার বিষয়টি 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীর বঞ্চনার চিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
"উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বাঙালি নারীসমাজের পারিবারিক বঞ্চনার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর