"অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।"-ব্যাখ্যা করো।
উত্তর: "অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।”-কথাটি দ্বারা সমাজ-জীবনে নারীর গুরুত্বপূর্ণ অবদানকে নির্দেশ করা হয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সর্বক্ষেত্রে নারীকে অবহেলা করার দিকটি তুলে ধরেছেন। বিশেষ করে বাঙালি মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা, আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। কিন্তু নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবলা বলে পিছনে ফেলে রাখলে চলবে না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা যদি উপযুক্তভাবে নিজেদের গড়ে তোলে তাহলে তারাই দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠন করতে পারে। মূলত নারীদের উন্নয়নের ওপর দেশ ও জাতির উন্নয়ন নির্ভর করে। তাই, প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
"অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।"-ব্যাখ্যা করো।
উত্তর