নার্গিসের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার কি কোনো প্রতিফলন ঘটেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকের মনোভাবের নারীজাগরণের দিকটি ফুটে ওঠায় নার্গিসের কাজের মধ্যে এ প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক আবগের গাঢ়তা ও যুক্তির তীক্ষ্ণতার মাধ্যমে নারীজাগরণের পক্ষে সুচিন্তিত ও বলিষ্ঠ মতবাদ ব্যক্ত করেছেন। তিনি দেখাতে চেয়েছেন- সমাজজীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারীজাগরণ ও পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। উদ্দীপকের নার্গিস তার স্বামীর প্রেরণায় নারী সমাজের দুরবস্থার কথা বুঝতে পারে। নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সে নারী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে এলাকার নারীদের উন্নয়নে ভূমিকা পালন করে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকও নারী সমাজের দুরবস্থার কথা বুঝতে পেরে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করেন। তিনি এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীজাগরণ কামনা করেন। উদ্দীপকের নার্গিস একজন জাগরিত নারী। সে নারীর উন্নয়নের জন্য নারীদের শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকও নারীকে অধিকার সচেতন করে তোলার লক্ষ্যে নারীজাগরণ কামনা করেছেন। তিনি দেখাতে চেয়েছেন- সমাজের অগ্রগতির জন্য সমাজের অর্ধেক শক্তি নারীকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম ও যুগোপযোগী করে তোলা। তাই বলা যায় যে, উদ্দীপকের নার্গিসের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
নার্গিসের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার কি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর