নারী ও পুরুষকে প্রাবন্ধিক দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন কেন?
উত্তর: মানবসমাজে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হওয়ায় প্রাবন্ধিক নারী ও পুরুষকে দ্বিচক্রাযানের সঙ্গে তুলনা করেছেন। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক সমাজে বিদ্যমান নারী ও পুরুষের বৈষম্যের দিকটি তুলে ধরেছেন। অথচ সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য উভয় পক্ষের সমান অংশগ্রহণ থাকা দরকার। উভয়ের অবদান সমান হলেই সমাজ দ্বিচক্রযানের মতো সামঞ্জস্যপূর্ণ গতিতে এগিয়ে যাবে। পক্ষান্তরে উভয়ের অবদানে তারতম্য ঘটলে সমাজের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তাই লেখক নারী ও পুরুষকে দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
নারী ও পুরুষকে প্রাবন্ধিক দ্বিচক্রযানের সঙ্গে তুলনা করেছেন কেন?
উত্তর