উদ্দীপকের পিতৃ-পরিবারে ব্যক্ত নারীর প্রতি মানোভাব 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পিতৃ-পরিবারে ব্যক্ত নারীর প্রতি মনোভাব 'অর্ধাঙ্গী' প্রবন্ধের পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে প্রকাশ করেছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক তৎকালীন সমাজব্যবস্থায় নারীর প্রতি পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে যৌক্তিকভাবে তুলে ধরেছেন। এ প্রবন্ধে তিনি সমাজজীবনের সব ক্ষেত্রে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতা ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকের নার্গিসের পিতৃপরিবারের কর্মকাণ্ডে নারীর প্রতি সংকীর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে। তার পিতৃপরিবার তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে এবং বাল্যবিবাহ দিতেও কসুর করেনি। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও লেখক পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীর অধিকারহীনতা প্রকাশ করেছেন। তৎকালীন সমাজব্যবস্থায় নারীশিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। সমাজে বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন ছিল নৈমিত্তিক ঘটনা। নারীর অধিকারহীনতা ও নারীর প্রতি পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে উদ্দীপকের পিতৃপরিবারের আচরণে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের পিতৃ-পরিবারে ব্যক্ত নারীর প্রতি মানোভাব 'অর্ধাঙ্গী' প্রবন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর