'স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম-উদ্ধৃিতিটি কোন প্রসঙ্গে, কেন, কে বলেছে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিলাসী' গল্পে কথক ন্যাড়া এই উক্তিটি করেছেন। মৃত্যুঞ্জয়ের খুড়ো এবং রক্ষণশীল গ্রামবাসীর চাপে তারা যখন বিলাসীকে তার ঘর থেকে চুল ধরে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছিল, তখন ন্যাড়া এই শ্লেষাত্মক মন্তব্যটি করেন। তৎকালীন তথাকথিত সমাজ রক্ষার দোহাই দিয়ে বিলাসীর ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল, তাকেই লেখক 'স্বদেশের মঙ্গল' হিসেবে ব্যঙ্গ করে উপস্থাপন করেছেন; অর্থাৎ, সমাজের নিষ্ঠুরতা ও ভণ্ডামিকে তুলে ধরাই ছিল এই উক্তির মূল উদ্দেশ্য।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
'স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম-উদ্ধৃিতিটি কোন প্রসঙ্গে, কেন, কে বলেছে?
উত্তর