উদ্দীপকে 'বিলাসী' গল্পের ভাব আংশিক প্রতিফলিত হয়েছে।-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'বিলাসী' গল্পের ভাব আংশিক প্রতিফলিত হয়েছে-মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর অমর প্রেমকাহিনি বর্ণিত হয়েছে। বিলাসী প্রেমের জন্য বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যুর পথ আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, সমাজের নিষ্ঠুর ও অবহেলিত চেহারা। 'বিলাসী' গল্পের নায়ক মৃত্যুঞ্জয় কায়স্থের ছেলে। অসুস্থ মৃত্যুঞ্জয় তার নিজ চাচার কাছ থেকে কোনো সাহায্য পায় না। বরং বিলাসী নামের এক সাপুড়ের মেয়ের সেবায় আরোগ্য লাভ করে তাকে বিয়ে করে এবং তার হাতে ভাত খাওয়ায় দায়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। মৃত্যুঞ্জয় বিলাসীর প্রেমের টানে সাপুড়ে জীবন বেছে নেয়। এক পর্যায়ে সাপের কামড়ে তার মৃত্যু হলে বিলাসীও বিষপান করে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেয়। অন্যদিকে উদ্দীপকে ধর্মের প্রশ্নে সমাজের বাস্তব চিত্র তুলে ধরলেও 'বিলাসী' গল্পের অন্যান্য দিক অনুপস্থিত। উদ্দীপকে সমাজের অনুদার ও রক্ষণশীল জীবনের নিষ্ঠুর ও অশুভচেহারা তুলে ধরলেও 'বিলাসী' গল্পে বর্ণিত প্রেমের টানে মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন, বিলাসীর স্বেচ্ছামৃত্যুর দিকটি অনুপস্থিত। অর্থাৎ 'বিলাসী' গল্পে বর্ণিত ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমার দিকটি উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকে 'বিলাসী' গল্পের ভাব আংশিক প্রতিফলিত হয়েছে।-মন্তব্যটি বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর