উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে অসুস্থ থাকাকালীন আত্মীয় কর্তৃক সেবা পাওয়ার পরিবর্তে 'বিলাসী' গল্পের অন্য জাতের নারী কর্তৃক মৃত্যুঞ্জয়ের সেবা পাওয়া ও জাতিগত বিদ্বেষের শিকার হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। 'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। উদ্দীপকের লালন ফকির যাত্রাপথে রোগাক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে রেখে চলে যায়। পক্ষান্তরে অন্য ধর্মের নারীর সেবায় সে আরোগ্য লাভ করলেও অন্নপাপের দায়ে তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়। উদ্দীপকের এ দিকটি 'বিলাসী' গল্পেও প্রস্ফুটিত। গল্পে মৃত্যুঞ্জয় নামে এক ব্যক্তি অসুস্থ হলে তার জ্ঞাতি খুড়া সাহায্য করেন না। বিলাসী নামের এক সাপুড়ের মেয়ের সেবায় সে রোগমুক্ত হয়। কিন্তু কায়স্থ ঘরের ছেলে হয়ে সাপুড়েমেয়ের হাতে ভাত খাওয়ায় অন্নপাপের দায়ে তাকে সমাজচ্যুত করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের লালন ফকির ও 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় দুজনই ধর্মের নামে সমাজের নিষ্ঠুরতার শিকার।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর