"উদ্দীপক ও 'বিলাসী' গল্পে অমানবিক সমাজব্যবস্থাই মানুষের প্রাণের চেয়ে জাতকে বড়ো করে দেখেছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'বিলাসী' গল্পে মানবিকতার চেয়ে জাতিভেদকে অধিক প্রাধান্য দেওয়ায়, "উদ্দীপক ও 'বিলাসী' গল্পে অমানবিক সমাজব্যবস্থাই মানুষের প্রাণের চেয়ে জাতকে বড়ো করে দেখেছে।"- মন্তব্যটি সমর্থনযোগ্য। 'বিলাসী' গল্পে অসুস্থ মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীর সেবায় ভালো হয়ে ওঠাকে সমাজপতিরা জাতভঙ্গের কারণ মনে করে। তারা মৃত্যুঞ্জয়কে এ কারণে সমাজচ্যুত করে। উদ্দীপকে লালন সাঁই অসুস্থ হয়ে অন্য ধর্মাবলম্বী দম্পতির সেবায় সুস্থ হয়ে উঠলে তাকে সমাজপতিরা জাতভঙ্গের কারণ মনে করে। এতে তাকে সমাজচ্যুত হতে হয়। 'বিলাসী' গল্পেও মৃত্যুঞ্জয়ের খুড়া অসুস্থ মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীর সেবা-শুশ্রূষা নেওয়াকে জাতভঙ্গের কারণ দেখিয়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। উদ্দীপক ও 'বিলাসী' গল্প উভয় ক্ষেত্রে মানুষের জীবনের চেয়ে জাতকে বেশি প্রাধান্য দিয়েছে সমাজের নীতিনির্ধারকেরা। 'বিলাসী' গল্পের মুমূর্ষু মৃত্যুঞ্জয় কিংবা উদ্দীপকে লালন সাঁইয়ের মৃত্যুকে তারা যত সহজে মেনে নিতে পারত, তাদের অন্য জাতের হাতে সেবা নেওয়া, ভাত খাওয়াকে তারা তত সহজে মেনে নিতে পারেনি। তাই তারা তাদেরকে সমাজচ্যুত করতেও দ্বিধান্বিত হয়নি। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপক ও 'বিলাসী' গল্পে অমানবিক সমাজব্যবস্থাই মানুষের প্রাণের চেয়ে জাতকে বড়ো করে দেখেছে।"- মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"উদ্দীপক ও 'বিলাসী' গল্পে অমানবিক সমাজব্যবস্থাই মানুষের প্রাণের চেয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর