“উদ্দীপকে 'বিলাসী' গল্পের তৎকালীন সমাজব্যবস্থার প্রতিফলন ঘটেছে।”- উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকে 'বিলাসী' গল্পে বর্ণিত তৎকালীন সমাজের সংকীর্ণ মানসিকতা প্রকাশ না পাওয়ায় "উদ্দীপকে 'বিলাসী' গল্পের তৎকালীন সমাজব্যবস্থার প্রতিফলন ঘটেছে" এ মন্তব্যটি যথার্থ নয়। 'বিলাসী' হল্পে ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা। এ গল্পে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশ পেয়েছে, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। উদ্দীপকের সমাজব্যবস্থায় উদারতার চিত্র পরিলক্ষিত হয়েছে। উদ্দীপকের সোহান এক বিদেশিনীকে বিয়ে করলে তার পরিবার প্রথমে মেনে না নিলেও শেষে সবাই মেনে নেয়। অন্যদিকে 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থায় অনুদারতা ও রক্ষণশীলতা প্রকাশিত হয়েছে। মৃত্যুঞ্জয় সাপুড়ের মেয়েকে বিয়ে করলে তাকে জাতভঙ্গের কারণ দেখিয়ে সমাজচ্যুত করা হয়। উদ্দীপকের সমাজব্যবস্থায় উদারতার দিকটি প্রকাশ পেলেও 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থায় প্রকাশ পেয়েছে। অনুদারতা ও রক্ষণশীলতা। এ গল্পের মৃত্যুঞ্জয় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলে। প্রতিদান হিসেবে মৃত্যুঞ্জয় তাকে স্ত্রীর মর্যাদা দেয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী মৃত্যুঞ্জয়কে জাতভঙ্গের কারণ দেখিয়ে সমাজচ্যুত করে। উদ্দীপকের সমাজে এ ধরনের রক্ষণশীলতা প্রকাশিত না হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ নয়।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
“উদ্দীপকে 'বিলাসী' গল্পের তৎকালীন সমাজব্যবস্থার প্রতিফলন ঘটেছে।”- উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর