উদ্দীপকের সুজানা ও গল্পের 'বিলাসী' চরিত্রের সাদৃশ্য নিরূপণ করো।
উত্তর: অসুস্থ স্বামীর প্রতি অক্লান্ত সেবাধর্মের দিক থেকে উদ্দীপকের সুজানা ও গল্পের বিলাসী চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। 'বিলাসী' গল্পের বিলাসী একজন সেবাধর্মী নারী। নির্জন' প্রকাণ্ড পোড়োবাড়িতে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে অচেতন অবস্থায় পতিত হলে বিলাসী তার অক্লান্ত সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলে। উদ্দীপকের সুজানাও একজন পতিব্রত নারী। স্বামীর জন্য সে বিদেশ বিভুঁয়ে চলে এসেছে আত্মীয়-পরিজন ছেড়ে। স্বামী অসুস্থ হলে অক্লান্ত সেবার মাধ্যমে সে তাকে সুস্থ করে তোলে। 'বিলাসী' গল্পের বিলাসীও একজন পতিব্রতা নারী। অসুস্থ অচেতন মৃত্যুঞ্জয়কে সে দিন-রাত অক্লান্ত সেবার মাধ্যমে সুস্থ করে তোলে। সেবাধর্মের দিক থেকে উদ্দীপকের সুজানা ও 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের সুজানা ও গল্পের 'বিলাসী' চরিত্রের সাদৃশ্য নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর