শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পে বর্ণিত সমাজের তুলনা কর।

উত্তর: অন্ধকারাচ্ছন্ন বর্ণপ্রথার তথা উঁচু-নিচু প্রভেদের দিক থেকে উদ্দীপকের সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পের সমাজের তুলনামূলক সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে মৃতপ্রায় মৃত্যুঞ্জয়কে সেবাশুশ্রুষা দিয়ে বাঁচিয়ে তোলে সাপুড়ের মেয়ে বিলাসী। কৃতজ্ঞতা স্বরূপ মৃত্যুঞ্জয় ভালোবেসে 'বিলাসীকে বিয়ে করে। সমাজ তা মেনে নিতে পারেনি। তারা অন্নপাপের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। জাতভঙ্গের দোহাই দিয়ে বিলাসীকে তারা অত্যাচার করে তাড়িয়ে দেয়। উদ্দীপকের দুর্ঘটনা বাবা-মাকে হারানো আহত রাইহানকে সেবা, সাহস ও ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলে হাতেম চৌকিদারের মেয়ে বিউটি। এর বিনিময়ে বিউটি রক্ষণশীল সমাজ দ্বারা কলঙ্ক, বঞ্চনা ও শারীরিক নির্যাতনের শিকার হয়। 'বিলাসী' গল্পেও সাপুড়ের মেয়ের হাতে ভাত খাওয়ার অপবাদে জাতভঙ্গের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়ের খুড়ো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিলাসীকে নির্যাতন করে। সমাজ কর্তৃক নির্যাতনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'বিলাসী' গল্পের রক্ষণশীল সমাজের সাদৃশ্য বিদ্যমান। বিলাসীর মতোই উদ্দীপকের হাতেম চৌকিদারের মেয়ে বিউটিও নির্যাতনের শিকার হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

উদ্দীপকের সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পে বর্ণিত সমাজের তুলনা কর।

উদ্দীপক

ইদ্রিস আলী দামপাড়া ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান। বংশমর্যাদাও ছিল সবার উপরে। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হন। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর বড় ছেলে রাইহান। রাইহানকে সেবা করার মতো নিকটাত্মীয় কেউ ছিল না। কিন্তু পাশের বাড়ির হাতেম চৌকিদারের মেয়ে বিউটি তাকে সেবা দিয়ে, সাহস আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে তোলে। এর বিনিময়ে তার কপালে জোটে কলঙ্কের দাগ, বঞ্চনা আর শারীরিক নির্যাতন।

Rajshahi · 2025

উত্তর

মৃত্যুঞ্জয় দশ-পনেরো দিন অচেতন অবস্থায় ছিল।

উত্তর

"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাই রাখা বাসি ফুলের মতো।"- এ কথাটি বিলাসীর শারীরিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে। 'বিলাসী' গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যান। বিলাসী তখন 'মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করছিল। ন্যাড়া তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে। বিলাসীর সেই দুর্বল অবস্থা নির্দেশ করতেই লেখক 'বিলাসী' গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

অন্ধকারাচ্ছন্ন বর্ণপ্রথার তথা উঁচু-নিচু প্রভেদের দিক থেকে উদ্দীপকের সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পের সমাজের তুলনামূলক সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে মৃতপ্রায় মৃত্যুঞ্জয়কে সেবাশুশ্রুষা দিয়ে বাঁচিয়ে তোলে সাপুড়ের মেয়ে বিলাসী। কৃতজ্ঞতা স্বরূপ মৃত্যুঞ্জয় ভালোবেসে 'বিলাসীকে বিয়ে করে। সমাজ তা মেনে নিতে পারেনি। তারা অন্নপাপের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। জাতভঙ্গের দোহাই দিয়ে বিলাসীকে তারা অত্যাচার করে তাড়িয়ে দেয়। উদ্দীপকের দুর্ঘটনা বাবা-মাকে হারানো আহত রাইহানকে সেবা, সাহস ও ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলে হাতেম চৌকিদারের মেয়ে বিউটি। এর বিনিময়ে বিউটি রক্ষণশীল সমাজ দ্বারা কলঙ্ক, বঞ্চনা ও শারীরিক নির্যাতনের শিকার হয়। 'বিলাসী' গল্পেও সাপুড়ের মেয়ের হাতে ভাত খাওয়ার অপবাদে জাতভঙ্গের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়ের খুড়ো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিলাসীকে নির্যাতন করে। সমাজ কর্তৃক নির্যাতনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'বিলাসী' গল্পের রক্ষণশীল সমাজের সাদৃশ্য বিদ্যমান। বিলাসীর মতোই উদ্দীপকের হাতেম চৌকিদারের মেয়ে বিউটিও নির্যাতনের শিকার হয়েছে।

উত্তর

উদ্দীপকের বিউটি 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের অনুরূপ-আমি এ মত সমর্থন করি না।' 'বিলাসী' গল্পের বিলাসী মুমূর্ষু মৃত্যুঞ্জয়ের সেবা করে কলঙ্ক ও নির্যাতনের শিকার হয়েও মৃত্যুঞ্জয়ের সঙ্গে সংসার গড়েছে। মৃত্যুঞ্জয়ও তাকে ভালোবেসে বিয়ে করে সমাজ ও সম্পত্তি সব ছেড়ে সাপুড়ে পেশা গ্রহণ করেছে। সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে বিষক্রিয়ায় সে মৃত্যুবরণ করেছে। এরপর বিলাসী মৃত্যুঞ্জয়ের বিরহ সইতে না পেরে একদিন আত্মহত্যা করেছে।' উদ্দীপকের বিউটি আহত রাইহানের সেবা-শুশ্রুষা করে সুস্থ করে তুলেছে। বিনিময়ে পেয়েছে রক্ষণশীল সমাজের কলঙ্ক, বঞ্চনা ও শারীরিক নির্যাতন, যা বিলাসী চরিত্রের মৃত্যুঞ্জয়ের সেবার বিনিময়ে রক্ষণশীল সমাজের জাতভঙ্গের অপবাদ ও নির্যাতনের বিষয়টিকে ধারণ করে। উদ্দীপকের বিউটি 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের একটি দিককে ধারণ করলেও সম্পূর্ণ চরিত্রকে ধারণ করেনি। শত কলঙ্ক-বঞ্চনা মাথায় নিয়েও বিলাসী মৃত্যুঞ্জয়ের জীবনসঙ্গিনী হয়েছে, দুজনে একসঙ্গে ঘর বেঁধেছে। নিয়তি মৃত্যুঞ্জয়কে বিলাসীদের কাছ থেকে কেড়ে নেয়। বিলাসী মৃত্যুঞ্জয়কে ছাড়া বেশিদিন বাঁচতে পারেনি। সে মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করেছে। বিলাসী চরিত্রের এই প্রেম উদ্দীপকের বিউটি চরিত্রে স্পষ্ট হয়নি। তাই আমি মনে করি, উদ্দীপকের বিউটি বিলাসী চরিত্রের অনুরূপ নয়।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।
ক
এডেন কীসের জন্য বিখ্যাত?
খ
“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?
গ
বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর ।
ঘ
"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?

“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এডেন কীসের জন্য বিখ্যাত?

এডেন কীসের জন্য বিখ্যাত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌদামিনী মালোর পালিত পুত্র হরিদাসকে নিয়ে মনোরঞ্জন মালো গ্রামময় প্রচার করে দিল যে সৌদামিনী ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ কর্ম করেছে। ব্রাহ্মণের জাত মেরেছে সে। সৌদামিনী মালোর সাথে মনোরঞ্জন মালোর শত্রæতা আগে ছিল ব্যক্তিগত এখন তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু একা মনোরঞ্জন মালো নয়, সমস্ত গ্রাম সৌদামিনী মালোর বিরুদ্ধে জুলুম শুরু করল।

Barisal · 2022

ক
'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
খ
“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সৌদামিনী মালোর সাথে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কী মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।

“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?

'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শরৎচন্দ্রের 'মহেশ' গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের জোগান দিতে পারে না। ফসল নষ্ট করার জন্য তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গোহত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আঁধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

Sylhet · 2022

ক
'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ
“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।
গ
গফুরের জীবন-বাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান? বিশ্লেষণ কর।
ঘ
“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।

“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর ।“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছেএডেন কীসের জন্য বিখ্যাত?উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষউদ্দীপকের সৌদামিনী মালোর সাথে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কী মিল খুঁজে পাওয়া“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা গফুরের জীবন-বাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান? বিশ্লেষণ “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।