উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জেলেকন্যা রাশমণিকে ভালোবেসে বিয়ে করে পিতৃমাতৃহীন' ব্রাহ্মণ যুবক সৌরভ। নিম্নজাতের মেয়েকে বিয়ে করার অপরাধে সৌরভের আত্মীয়স্বজন তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে। Q. উদ্দীপকের সৌরভকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থার কোন দিকটিকে প্রকাশ করে?
ক. দারিদ্র্য
খ. কুসংস্কার
গ. অনুদারতা
ঘ. নিষ্ঠুরতা
উত্তর: অনুদারতা
ব্যাখ্যা: সঠিক উত্তর: গ) অনুদারতা 'বিলাসী' গল্পের পাঠ পরিচিতি অংশে সরাসরি উল্লেখ আছে— বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে 'সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা' এবং জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারাউদ্দীপকে নিচু জাতের মেয়েকে বিয়ে করার অপরাধে সৌরভকে সমাজ তথা আত্মীয়স্বজন কর্তৃক গ্রাম ছাড়া করার যে ঘটনাটি ঘটেছে, তা মূলত তৎকালীন সমাজব্যবস্থার সেই সংকীর্ণ ও অনুদার দৃষ্টিভঙ্গিকেই নির্দেশ করে। [বি:দ্র: কুসংস্কার এখানে আংশিকভাবে যুক্ত থাকলেও, বোর্ড পরীক্ষার প্রশ্নকাঠামো ও মূল পাঠ্যবইয়ের পরিভাষা অনুযায়ী এটিই সবচেয়ে সঠিক উত্তর।]
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · MCQ