নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ, শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। Q. উক্ত তুলনার কারণ কী? i. পরস্পর অনাত্মীয় ii. হৃদয়ের ঐশ্বর্য iii. দুঃসাহসী কাজের সঙ্গী নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে ইন্দ্রনাথ ও শ্রীকান্তের সম্পর্ক গড়ে উঠেছে আত্মীয়তার কারণে নয়, বরং সাহস, মানবিকতা ও বন্ধুত্বের টানে। 'বিলাসী' গল্পেও ন্যাড়া-মৃত্যুঞ্জয়ের সম্পর্কের মধ্যে এই অনাত্মীয় বন্ধন, হৃদয়ের টান এবং দুঃসাহসী কাজের সঙ্গী হওয়ার দিকটি দেখা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · MCQ