"উদ্দীপকটি 'বিলাসী' গল্পের পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে"-তোমার অভিমতসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'বিলাসী' গল্পের একাধিক বিষয় অনুপস্থিত থাকায় "উদ্দীপকটি 'বিলাসী' গল্পের পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে"- এ মন্তব্যটি যথার্থ নয়। 'বিলাসী' গল্পের মূল প্রতিবাদ্য দুজন বিপরীতধর্মী মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা জাত-পাত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম করেছে। পরম সেবাব্রত আর ভালোবাসা দিয়ে মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করে নিয়েছে সাপুড়ের মেয়ে বিলাসী। উদ্দীপকের কবিতাংশে কবির উদারনৈতিক জীবনবোধের পরিচয় পাওয়া যায়। আশরাফ-আতরাফ, ধনী-ফকির এগুলো সমাজের তৈরি মানদণ্ড। প্রকৃতপক্ষে সকল মানুষই জন্মগতভাবে সমান মর্যাদার অধিকারী। 'বিলাসী' গল্পেও লেখক জাতি-ধর্ম-বর্ণ হিসেবে মানুষকে বিভেদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। পরম সেবাধর্ম ও ভালোবাসা মানুষকে জাত-পাতের বৈষম্য ভুলিয়ে কাছে টানতে পারে, কেউ কারও জন্য বাঁচতে পারে, আবার তারই জন্য মরতে পারে। উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাত-পাত ভুলে সাম্যের পৃথিবী রচনার বিষয়টি প্রকাশ পেলেও এটিই এ গল্পের একমাত্র বিষয় নয়। এ গল্পে বর্ণিত দুই পৃথক জাত-পাতের দুজন মানব-মানবীর পরস্পরের প্রতি অপরিসীম ভালোবাসা ও একে অপরের জন্য আত্মত্যাগ, খুড়ার কূটকৌশল, ন্যাড়ার শৈশবস্মৃতি প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। এছাড়াও গ্রামীণ সমাজব্যবস্থায় কুসংস্কার ও অন্ধধর্মবিশ্বাসের নিকৃষ্ট রূপ প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি 'বিলাসী' গল্পের পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে"- এ মন্তব্যটি যথার্থ নয়।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"উদ্দীপকটি 'বিলাসী' গল্পের পূর্ণ ভাব ধারণ করতে পেরেছে"-তোমার অভিমতস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর