"শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়েমানুষই অতিক্রম করিতে পারে না।"- ব্যাখ্যা করো।
উত্তর: "শুধু কর্তব্যজ্ঞানের জোরে কিংবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়েমানুষই অতিক্রম করিতে পারে না" বলতে লেখক বিলাসীর মৃত্যুঞ্জয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। সাপুড়ের মেয়ে বিলাসী বৃহৎ জঙ্গলের মধ্যে একাকী দিন-রাত জেগে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা-শুশ্রুষা করেছে। মৃত্যুঞ্জয় মৃতপ্রায় অবস্থায় মাসখানেক বিছানায় পড়ে ছিল। সে যেকোনো সময়ই মারা যেতে পারত। তখন একাকী বিলাসীর কী হতো, কীভাবে সে সারাটা রাত পার করত- এই চিন্তা বিলাসীর মনে কখনো উদিত হয়নি। মৃত্যুঞ্জয়ের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসাই এই ভয়কে অতিক্রম করতে পেরেছে, শুধু কর্তব্যজ্ঞান বা বহুদিন ধরে একসাথে বসবাসের অধিকারে যা অতিক্রম করা ছিল অসম্ভব। আলোচ্য পঙ্ক্তির মধ্য দিয়ে লেখক এ বিষয়টিকে প্রকাশ করতে চেয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়েমানুষই অতিক্রম করিতে পারে না।"- ব্যাখ্যা করো।
উত্তর