উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'বিলাসী' গল্পে বর্ণিত জাত-পাতের বিভাজন ভুলে মানবতার জয়গানের দিকটি ফুটে উঠেছে। 'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। পরম সেবাব্রত আর ভালোবাসা দিয়ে বিলাসী জয় করে নিয়েছে মৃত্যুঞ্জয়ের হৃদয়। উদ্দীপকের কবিতাংশের মানুষে মানুষে ভেদাভেদের বিষয়টিকে নিরুৎসাহিত করা হয়েছে। কবির মতে ইতর, আতরাফ, আমির, ফকির সকলেই এক মহা আত্মার অংশ। কেউই পৃথিবীতে স্থায়ী হয়ে থাকতে পারবে না। 'বিলাসী' গল্পেও লেখক জাত-পাতের ভেদাভেদ ভুলে ভালোবাসার পৃথিবী রচনা করার বার্তা দিয়েছেন। উঁচু জাতের মৃত্যুঞ্জয় সাপুড়ের মেয়ে বিলাসীকে ভালোবেসে নিজের জাত ত্যাগ করে শ্বশুরের জাত গ্রহণ করে মানুষে মানুষে বিভাজনের মানদণ্ড ভেঙে দিয়েছে, যা উদ্দীপকের কবিরও প্রত্যাশিত।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর