উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মানবিক প্রেমচিত্র। - উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপক ও 'বিলাসী' গল্পে সেবাধর্মের মাধ্যমে হৃদয় জয় করার দিকটি ফুটে ওঠায়, "উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মানবিক প্রেমচিত্র" মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। মৃত্যুঞ্জয় ও বিলাসী তাদের জাতিগত পরিচয় ভুলে মানবীয় পরিচয়ে উত্তীর্ণ হতে পেরেছে। উদ্দীপকের সুজন অসুস্থ হলে পরিবারের মানুষ তাকে ছেড়ে গেলেও দরিদ্র মাঝির মেয়ে রুমা তাকে অক্লান্ত সেবা দিয়ে সুস্থ করে তুলেছে। প্রতিদানে সুজনও রুমাকে স্ত্রীর মর্যাদা দিতে পরিবার-পরিজন ছাড়তেও কুণ্ঠিত হয়নি। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় অসুস্থ হলে সাপুড়ের মেয়ে বিলাসী অক্লান্ত সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলে। প্রতিদানে মৃত্যুঞ্জয়ও বিলাসীকে স্ত্রীর মর্যাদা দিতে নিজের জাত-ধর্ম বিসর্জন দিতে কুণ্ঠিত হয়নি। উদ্দীপকের সুজন-রুমা 'বিলাসী' গল্পের বিলাসী-মৃত্যুঞ্জয়ের মতোই প্রেমধর্মকে বড়ো করে দেখেছে। একে অপরের জন্য জীবন বাজি রেখে সেবা করেছে, একে অন্যের জন্য সামাজিক জাত-ধর্ম বিসর্জন দিতেও কুণ্ঠিত হয়নি। জাতি-ধর্ম-বর্ণ ভুলে মানবীয় প্রেমের জয়গান গেয়েছে, যা সমাজিক বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম করে গেছে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মানবিক প্রেমচিত্র" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মানবিক প্রেমচিত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর