উদ্দীপকের সুজন চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্র তুলনীয়? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকের সুজন চরিত্রের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় দুরারোগ্য রোগে আক্রান্ত হলে সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। কৃতজ্ঞতাস্বরূপ মৃত্যুঞ্জয় তাকে বিয়ে করলে গ্রামের লোকের জাতভঙ্গের অপরাধে তাকে গ্রামছাড়া করে। উদ্দীপকের সুজন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে তার পরিবারের লোক তাকে ছেড়ে চলে যায়। এমন পরিস্থিতিতে দরিদ্র মাঝির মেয়ে রুমা প্রাণের ঝুঁকি নিয়ে তাকে সেবা-শুশ্রুষা করে বাঁচায়। প্রতিদানে সুজন রুমাকে বিয়ে করলে পরিবারের লোকজন রমাকে বের করে দিতে চাইলে সুজনও রুমার সঙ্গে বের হয়ে আসে। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ও তার মুমূর্ষু পরিস্থিতিতে বিলাসীর সেবধর্মের কৃতজ্ঞতা হিসেবে তাকে বিয়ে করে। গ্রামের লোকজন এতে জাতভঙ্গের দোহাই দিয়ে তাদের গ্রামছাড়া করে। এদিক থেকে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের সঙ্গে সুজনের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের সুজন চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্র তুলনীয়? বুঝ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর