শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্যান।”- মন্তব্যটি মূল্যায়ন করো।

উত্তর: প্রেমের জয়গান ঘোষিত হওয়ার দিক থেকে "উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্যান" মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেম সামাজিক বাধা অতিক্রম করে অমরত্ব পেয়েছে। অসুস্থ মৃত্যুঞ্জয়কে বিলাসীর রাত জেগে নিঃস্বার্থ সেবার মধ্যে একই সাথে ফুটে উঠেছে বিলাসীর নারীত্ব ও প্রেমের প্রতিমা। অপরদিকে মৃত্যুঞ্জয়ের বিলাসীকে আপন করে নেওয়াও ছিল নিখাদ প্রেমের বহিঃপ্রকাশ। কারণ বিলাসীকে নিচু জাত ভেবে দূরে সরিয়ে না দিয়ে সে বুকে টেনে নিয়েছে। উদ্দীপকে নদের চাঁদ জমিদারপুত্র হয়েও বেদের মেয়ে মহুয়াকে ভালোবেসে সব সুখ ত্যাগ করেছে। সমাজ, বাবা-মার বাধা কিংবা ঘরছাড়া হওয়ার ভয় তাকে দমাতে পারেনি। মহুয়া ও নদের চাঁদ উভয়েই ছিল প্রকৃত ভালোবাসায় আপসহীন। ভালোবাসার এই একই প্রতিচ্ছবি দেখতে পাই 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মধ্যে। তারাও ভালোবাসার জন্য আপসহীন। উদ্দীপক ও 'বিলাসী' গল্প বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের পবিত্র প্রেমের মধ্যে প্রেমের জয়গান ঘোষিত হয়েছে। উদ্দীপকের নদের চাঁদ ও মহুয়া প্রেমের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ। তারা সমাজের সকল বাধা অতিক্রম করে প্রেমের জয়গান গেয়েছে। 'বিলাসী' গল্পের নায়ক ও নায়িকাও সমাজের কিংবা পরিবারের সকল প্রতিকূলতাকে অতিক্রম করে ভালোবাসাকে রেখেছে সবার ওপরে। এদিক্ বিচারে তাই বলা যায়, উদ্দীপকর যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্যান।

HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল

“উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্…

উদ্দীপক

হুমরাবেদের মেয়ে মহুয়ার প্রেমে পড়ে জমিদারপুত্র নদের চাঁদ। জমিদার বিষয়টি জানতে পেরে রাতের আঁধারে হুমরাবেদের দলকে গ্রামছাড়া করে। নিচু জাতের বেদের মেয়ের সঙ্গে তার পুত্র নদের চাঁদের প্রেম তিনি মেনে নিতে পারেননি। কিন্তু নদের চাঁদ মহুয়াকে পাওয়ার আশায় বাবা-মাকে ছেড়ে যায়। হুমরাবেদে নদের চাঁদকে হত্যার জন্য মহুয়ার হাতে বিক্ষার ছুরি তুলে দেয়। মহুয়া সেই ছুরি দিয়ে স্বামীকে হত্যার পরিবর্তে আত্মহত্যা করে।

উত্তর

'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

উত্তর

"টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়।"- কথাটি 'বিলাসী' গল্পে হিন্দু সম্প্রদায়ের কুসংস্কারাচ্ছন্ন বহু বছরের পুরানো ব্যর্থ সমাজব্যবস্থাকে বোঝানো হয়েছে। রক্ষণশীল হিন্দু সমাজপতিরা মনে করেন, শতাব্দীর পর শতাব্দী সমাজে টিকে থাকাই চরম সার্থকতা। 'বিলাসী' গল্পে লেখক দেখিয়েছেন, দীর্ঘকাল টিকে থেকেও এই সমাজ কুসংস্কার ও অনগ্রসরতা কাটিয়ে উঠতে পারেনি। তাই 'বিলাসী' গল্পে লেখক বলতে চান, বহুকাল টিকে থাকাতেই সাহসিকতা অর্জিত হয় না।

উত্তর

উদ্দীপকের নদের চাঁদের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের সহায়-সম্পদ থাকলেও সে ছিল অনাথ যুবক। এমনকি তার কাকাও ছিলেন তার বিষয়-সম্পদ দখলের ফন্দিতে। মৃত্যুঞ্জয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, সাপুড়ের মেয়ে বিলাসী নিজে সেবা করে তাকে মৃত্যুপুরী থেকে ফিরিয়ে আনে। বিলাসীর এই অসামান্য ত্যাগ দেখে এবং বিলাসী ছোটো জাত জেনেও মৃত্যুঞ্জয় তাঁকে জীবনসঙ্গিনী করে। এমনকি সে নিজ উঁচু জাত ছেড়ে সাপুড়ে জীবন বেছে নেয়। উদ্দীপকের জমিদারপুত্র নদের চাঁদ হুমরাবেদের মেয়ে মহুয়ার প্রেমে পড়ে। জমিদার বিষয়টি জানতে পারলে বেদেদের গ্রামছাড়া করে। মহুয়া নিচু জাতের মেয়ে বলে জমিদার মেনে নিতে পারেননি। কিন্তু নদের চাঁদ মহুয়াকে পাওয়ার জন্য বাবা-মাকে ত্যাগ করে মহুয়ার কাছে চলে যায়। উভয় ক্ষেত্রেই প্রেমের জয় হয়েছে। তাই উদ্দীপকের নদের চাঁদের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

প্রেমের জয়গান ঘোষিত হওয়ার দিক থেকে "উদ্দীপকটি যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্যান" মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেম সামাজিক বাধা অতিক্রম করে অমরত্ব পেয়েছে। অসুস্থ মৃত্যুঞ্জয়কে বিলাসীর রাত জেগে নিঃস্বার্থ সেবার মধ্যে একই সাথে ফুটে উঠেছে বিলাসীর নারীত্ব ও প্রেমের প্রতিমা। অপরদিকে মৃত্যুঞ্জয়ের বিলাসীকে আপন করে নেওয়াও ছিল নিখাদ প্রেমের বহিঃপ্রকাশ। কারণ বিলাসীকে নিচু জাত ভেবে দূরে সরিয়ে না দিয়ে সে বুকে টেনে নিয়েছে। উদ্দীপকে নদের চাঁদ জমিদারপুত্র হয়েও বেদের মেয়ে মহুয়াকে ভালোবেসে সব সুখ ত্যাগ করেছে। সমাজ, বাবা-মার বাধা কিংবা ঘরছাড়া হওয়ার ভয় তাকে দমাতে পারেনি। মহুয়া ও নদের চাঁদ উভয়েই ছিল প্রকৃত ভালোবাসায় আপসহীন। ভালোবাসার এই একই প্রতিচ্ছবি দেখতে পাই 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর মধ্যে। তারাও ভালোবাসার জন্য আপসহীন। উদ্দীপক ও 'বিলাসী' গল্প বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের পবিত্র প্রেমের মধ্যে প্রেমের জয়গান ঘোষিত হয়েছে। উদ্দীপকের নদের চাঁদ ও মহুয়া প্রেমের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ। তারা সমাজের সকল বাধা অতিক্রম করে প্রেমের জয়গান গেয়েছে। 'বিলাসী' গল্পের নায়ক ও নায়িকাও সমাজের কিংবা পরিবারের সকল প্রতিকূলতাকে অতিক্রম করে ভালোবাসাকে রেখেছে সবার ওপরে। এদিক্ বিচারে তাই বলা যায়, উদ্দীপকর যেন 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর অমর প্রেমের উপাখ্যান।
HSCBangla 1st Paperগদ্য : বিলাসী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।
ক
এডেন কীসের জন্য বিখ্যাত?
খ
“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?
গ
বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর ।
ঘ
"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?

“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এডেন কীসের জন্য বিখ্যাত?

এডেন কীসের জন্য বিখ্যাত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌদামিনী মালোর পালিত পুত্র হরিদাসকে নিয়ে মনোরঞ্জন মালো গ্রামময় প্রচার করে দিল যে সৌদামিনী ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ কর্ম করেছে। ব্রাহ্মণের জাত মেরেছে সে। সৌদামিনী মালোর সাথে মনোরঞ্জন মালোর শত্রæতা আগে ছিল ব্যক্তিগত এখন তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু একা মনোরঞ্জন মালো নয়, সমস্ত গ্রাম সৌদামিনী মালোর বিরুদ্ধে জুলুম শুরু করল।

Barisal · 2022

ক
'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
খ
“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সৌদামিনী মালোর সাথে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কী মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা কর।
ঘ
উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।

“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?

'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শরৎচন্দ্রের 'মহেশ' গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের জোগান দিতে পারে না। ফসল নষ্ট করার জন্য তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গোহত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আঁধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

Sylhet · 2022

ক
'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ
“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।
গ
গফুরের জীবন-বাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান? বিশ্লেষণ কর।
ঘ
“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।

“গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ।”— মন্তব্যটি যাচাই কর।বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর ।“ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।” বলতে কী বুঝানো হয়েছেএডেন কীসের জন্য বিখ্যাত?উদ্দীপকের 'ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ' 'বিলাসী' গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষউদ্দীপকের সৌদামিনী মালোর সাথে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের কী মিল খুঁজে পাওয়া“একলা যেতে ভয় করবে না তো?'- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখ।'বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?“উদ্দীপকের 'গোহত্যা' এবং গল্পের 'অন্নপাপ' একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা গফুরের জীবন-বাস্তবতার সাথে 'বিলাসী' গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান? বিশ্লেষণ “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”- ব্যাখ্যা কর।'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।