উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নদের চাঁদের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের সহায়-সম্পদ থাকলেও সে ছিল অনাথ যুবক। এমনকি তার কাকাও ছিলেন তার বিষয়-সম্পদ দখলের ফন্দিতে। মৃত্যুঞ্জয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, সাপুড়ের মেয়ে বিলাসী নিজে সেবা করে তাকে মৃত্যুপুরী থেকে ফিরিয়ে আনে। বিলাসীর এই অসামান্য ত্যাগ দেখে এবং বিলাসী ছোটো জাত জেনেও মৃত্যুঞ্জয় তাঁকে জীবনসঙ্গিনী করে। এমনকি সে নিজ উঁচু জাত ছেড়ে সাপুড়ে জীবন বেছে নেয়। উদ্দীপকের জমিদারপুত্র নদের চাঁদ হুমরাবেদের মেয়ে মহুয়ার প্রেমে পড়ে। জমিদার বিষয়টি জানতে পারলে বেদেদের গ্রামছাড়া করে। মহুয়া নিচু জাতের মেয়ে বলে জমিদার মেনে নিতে পারেননি। কিন্তু নদের চাঁদ মহুয়াকে পাওয়ার জন্য বাবা-মাকে ত্যাগ করে মহুয়ার কাছে চলে যায়। উভয় ক্ষেত্রেই প্রেমের জয় হয়েছে। তাই উদ্দীপকের নদের চাঁদের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর