"অসাম্য ও জাত্যভিমানের মনোভাবনাই লাবণ্য ও বিলাসীর নির্যাতিত হওয়ার মূল কারণ"- উদ্দীপক ও 'বিলাসী' গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: "অসাম্য' ও জাত্যভিমানের মনোভাবনাই লাবণ্য ও বিলাসীর নির্যাতিত হওয়া মূল কারণ"- উদ্দীপক ও 'বিলাসী' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। 'বিলাসী' গল্পের মূল বিষয় জাতিভেদ প্রথার ভয়াবহতা। এ গল্পে জাতিভেদ প্রথার ভয়াবহ রূপ উন্মোচন করেছেন লেখক। কেবল নিচু জাতের হওয়ার কারণে বিলাসীর অমানুষিক খাটুনি ও ত্যাগ উপেক্ষিত হয়েছে। তাকে হতে হয়েছে নিষ্ঠুর নির্যাতনের শিকার। উদ্দীপকের উচ্চশিক্ষিতা মেয়ে লাবণ্য একটি ভালো চাকরি করে। কিন্তু তারপরও কেবল গোত্রগত কারণে তার শাশুড়ি আশালতা তাকে খুবই অপছন্দ করেন। শাশুড়ির মন জোগাতে নানা রকম চেষ্টার পরও তাকে বিভিন্ন কটুকথা শুনতে হয়। এমনকি শেষ পর্যন্ত তাকে স্বামীগৃহ ত্যাগ করতে হয়। 'বিলাসী' গল্পের বিলাসীর জীবনে জাতপ্রথার কারণে আরও নির্মম পরিণতি ঘটে। নিচু সাপুড়ে জাতের মেয়ে হয়েও উঁচু জাতের ছেলেকে বিয়ে করায় তাকে নানাভাবে অপদস্থ হতে হয়েছে। এমনকি বিলাসীকে শারীরিক নির্যাতন করে গ্রামছাড়া করা হয়েছে। 'বিলাসী' গল্পের বিলাসী জাতিভেদ প্রথার নির্মম শিকার। বিলাসীর এত পরিশ্রম, আত্মত্যাগ, ভালোবাসা সবই তুচ্ছ হয়েছে হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদ প্রথার কাছে। উদ্দীপকের লাবণ্যও অনুরূপ জাতিভেদ প্রথার শিকার। তার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা, ভালো চাকরি কিংবা ভালো গুণ ছাপিয়ে তার গোত্রগত পরিচয়ই মুখ্য হয়েছে শাশুড়ির কাছে। যার কারণে তাকে সহ্য করতে হয়েছে ক্রমাগত অমানুষিক আচরণ। স্বীয় কৃতকর্মের প্রাপ্রির বদৌলতে কেবল নিচু জাত-গোত্রের কারণে উভয়ের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। উপর্যুক্ত পর্যালোচনা থেকে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থই।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
"অসাম্য ও জাত্যভিমানের মনোভাবনাই লাবণ্য ও বিলাসীর নির্যাতিত হওয়ার ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর