উদ্দীপকের আশালতা 'বিলাসী' গল্পের কার সার্থক প্রতিনিধি? কেন?
উত্তর: উদ্দীপকের আশালতা 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়োর সার্থক প্রতিনিধি। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়া স্বার্থপর ও কূটকৌশলী এক চরিত্র। মৃত্যুঞ্জয়ের বিশাল সম্পত্তি দখল করার লোভ তার মনে সব সময় বিরাজমান। মৃত্যুঞ্জয় মরণব্যাধিতে আক্রান্ত হলেও তার ন্যূনতম দেখভাল করার প্রয়োজন বোধ করেননি তার খুড়া। অথচ নিচু জাতের মেয়ে বিলাসীকে বিয়ে করায় বংশমর্যাদা রক্ষার নামে তাকে সমাজচ্যুত করেন তিনি। উদ্দীপকে কেবল গোত্রগত অমিলের কারণ লাবণ্যের শাশুড়ি আশালতাকে খুবই অপছন্দ করেন। তাকে এড়িয়ে চলেন, তার ধরাছোঁয়া খান না। তাছাড়া তিনি মনে করেন, লাবণ্যের সাথে ছেলে নিলয়ের বিয়ে হওয়ায় তার পরিবারের সম্মান ধুলোয় মিশে গিয়েছে। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়াও জাতিভেদ প্রথা প্রবলভাবে ধারণ করেন। নিচু সাপুড়ে জাতের মেয়ে বিলাসী মৃত্যুঞ্জয়কে বিয়ে করায় তিনি গ্রামের লোকজন নিয়ে তার ওপর অত্যাচার চালান। অন্নপাপের অভিযোগ এনে মৃত্যুঞ্জয়কে গ্রামছাড়া করেন। উদ্দীপকের আশালতা এবং গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়া উভয়ই ঘৃণ্য জাতিভেদ প্রথার মাধ্যমে মানুষের মানবীয় অধিকার অস্বীকার করেন। তাদের কাছে মানুষের মহৎ গুণাবলি, ভালোবাসা প্রভৃতির উর্ধ্বে স্থান পেয়েছে তাদের জাত পরিচয়। তাই বলা যায়, উদ্দীপকের আশালতা দেবী 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়ারই সার্থক প্রতিনিধি।
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · সৃজনশীল
উদ্দীপকের আশালতা 'বিলাসী' গল্পের কার সার্থক প্রতিনিধি? কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর