উল্লিখিত নদীটির জলজ পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর উপর কীরূপ প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।
উত্তর: কারিবদের বাড়ি পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির পাড়ে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে এবং সেই শিল্পকারখানার বর্জ্য পানিতে ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। ফলে নদীটির জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীসমূহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। নদ-নদী, পুকুর, খাল-বিল ও ভূগর্ভস্থ উৎসের পানি দূষিত হলে জীববৈচিত্র্যের অস্তিত্বের ওপর মারাত্মক প্রভাব পড়ে। দূষিত পানির সংস্পর্শে এলে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে রোগজীবাণু সংক্রমিত হয়। টাইফয়েড, জ্বর, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি ভাইরাস প্রভৃতি রোগের জীবাণু দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে মহামারী আকার ধারণ করে। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং মাছসহ অন্যান্য প্রাণী মারা যায়। বিভিন্ন অজৈব পদার্থ যেমন- অ্যাসিড, ক্ষার ও লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থ যেমন- ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য হুমকিস্বরূপ তেমনি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হয়। তেজস্ক্রিয় পদার্থসমূহ জীবদেহে নানা প্রকার জটিল রোগ যেমন- ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে। এমনকি পানিতে বিদ্যমান ক্ষতিকর ধাতব পদার্থ মানবদেহে নানাবিধ রোগের কারণ হতে পারে। তাই বলা যায়, উল্লিখিত নদীটির জলজ পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে এবং পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উল্লিখিত নদীটির জলজ পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর উপর কীরূপ প্রভাব ফেলবে?…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর