পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: pH দ্বারা বুঝা যায় পানি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। পানির pH এর মান জানা প্রয়োজন কারণ, pH মান জানা থাকলে সেই পানি জলজ উদ্ভিদ ও প্রাণী বিশেষ করে মাছের জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান কিনা তা জানা যায়। মাছের ডিম, পোনা মাছ পানির pH খুব কম বা বেশি হলে বাঁচতে পারে না। আবার, pH মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বাইরে চলে আসে, যার ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হতে শুরু করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর