উদ্দীপকে বর্ণিত প্রথম ধরনের দুর্যোগটি কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রথম ধরনের দুর্যোগটি হলো সাইক্লোন। সাধারণত এটি সৃষ্টি হয় গভীর সমুদ্রে, যা পরবর্তীতে প্রচণ্ড বেগে উপকূলে আঘাত হানে। সাইক্লোন সৃষ্টির কারণ মূলত দুটি। এর একটি হলো নিম্নচাপ এবং অপরটি হলো উচ্চ তাপমাত্রা। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা সাধারণত ২৭০ সেলসিয়াসের বেশি হতে হয়। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন জলকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটি বাতাসে ছেড়ে দেয়। এই সুপ্ততাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা আরো বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপ সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয় যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে ও সাইক্লোন সৃষ্টি করে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রথম ধরনের দুর্যোগটি কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর