উদ্দীপকে বর্ণিত দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি মারাত্মক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ দুটির প্রথমটি হলো সিডর এবং আইলা যাদের উভয়ই সাইক্লোন ও পরেরটি হলো সুনামি। এই দুটি দুর্যোগের মধ্যে সুনামি বেশি মারাত্মক। নিচে তা যথাযথ কারণসহ বিশ্লেষণ করা হলো- সাধারণত সমুদ্রতলদেশে ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হয় বলে ধারণা করা হয় এর ফলে সমুদ্রের পানি লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ সৃষ্টি করে। অগভীর পানিতে সুনামি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসে রূপ নেয়। এর ফলে উপকূলের ব্যাপক এলাকা তা প্লাবিত করতে পারে। এর একটি বৈশিষ্ট্য হলো এর পূর্বাভাস সহজে করা যায় না ফলে এ দুর্যোগে উপকূলের জনপদের লোকজনের জীবন ও সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পরে। অপরদিকে সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা সাধারণত ২৭° সেলসিয়াসের বেশি হতে হয়। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন জলকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটি বাতাসে ছেড়ে দেয়। এই সুপ্ততাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা আরো বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপ সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয় যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে ও সাইক্লোন সৃষ্টি করে। সাইক্লোনের ক্ষেত্রে বাতাসের বেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়। আর সুনামির ক্ষেত্রে ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ৫০০ থেকে ৮০০ মাইল পর্যন্ত হতে পারে। একটি সুনামি উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত করতে পারে। অতএব বলা যায়, সাইক্লোন ও সুনামি দুর্যোগ দুটির মধ্যে সুনামি বেশি মারাত্মক।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি মারাত্মক? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর