সেন্টমার্টিনের প্রবাল বিলীন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সামুদ্রিক প্রবাল তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল। সাধারণ ২২০-২৮০ সেলসিয়াস তাপমাত্রা প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী। এই তাপমাত্রা ১০-২০ সেলসিয়াস বেড়ে গেলেই তা প্রবালের জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করে। এক গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯৬০ সালে সেন্টমার্টিন দ্বীপে যে পরিমাণ প্রবাল ছিল, ২০১০ সালে তার প্রায় ৭০% বিলীন হয়ে গেছে। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণেই সামুদ্রিক প্রবাল বিলীন হয়ে যাচ্ছে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
সেন্টমার্টিনের প্রবাল বিলীন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর